• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ নিহত ৭

সড়ক দূর্ঘটনাসিসি নিউজ: বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ সাত জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। রবিবার ভোরে জেলার শেরপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সূত্র মতে, কুড়িগ্রাম থেকে পুলিশ বিভাগের অব্যবহৃত মালামাল বোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি বগুড়ার শেরপুরের উক্ত স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে ৩ জন ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ৪ জন মারা যায়। সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত এক পুলিশ সদস্যের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলায় বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ