• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রিয় হুমায়ুন, শুভ জন্মদিন

হুমায়ুনজে জামান: কেউ আসে কেউ যায়, কেউবা আবার সময়ের স্রোতে দূর থেকে দূরে মিলিয়ে যায়। বহমান এই সত্যকে হঠাৎ থামিয়ে দেয় কেউ। আর বলে, ‘দাঁড়াও, কোথাও যেও না। তখনই থেমে যায় প্রবহমান প্রবাহ, থমকে থাকে তার ফল্গুধারা।

সবাই অপলক নয়নে, অবাক বিস্ময়ে ভাবে; এ কে যার কথার জাদুতে আমরা মুগ্ধ, বিমোহিত। যার গানের কথায় দেখা যায় জীবনের পুরোনো স্বাদ, থেমে থাকা মনের নদী ফিরে পায় তার গতি-স্রোত। যার পরিচালিত নাটকে খুঁজে পাই সেই চরম সত্যকে, যাকে জোর করে মনের অজানা-অন্ধকার সিন্দুকে লুকিয়ে রাখি অতি সতর্কে-সযতনে।

সত্যকে সত্য বলবো এমন সাহস কই? মিথ্যাকে মিথ্যা বলবো এমন হিম্মত কই? কিন্তু তিনি বলেছেন তাঁর লেখায়, নাটকের পান্ডুলিপিতে, গানের কথায়-সুরে প্রতিটি মুহূর্তে।

তাইতো আজও তাঁকে বলতে হয়, সত্যি আপনিই হ্যামিলনের যোগ্য বাঁশিওয়ালা। আপনার বাঁশির সুরে বাংলার আকাশে এক নতুন অচেনা সূর্যের উদয় হয়েছে। যার আলোতে দিনে প্রাণ ফিরে পায় অসংখ্য পথভোলা পথিক। আর রাতের আঁধারে সেই বাঁশির সুর খুঁজে দেয় জীবনের অচেনা অচিনপুর।

তিনি আমাদের প্রিয় হুমায়ুন আহমেদ। আজ তাঁর ৬৮তম জন্মদিন। তাই বলতে চাই,

‘যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ