• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর ও কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ডায়াবেটিসদিনাজপুর/কুড়িগ্রাম প্রতিনিধি: “অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন”  এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৪নভেম্বর) সকাল ৯টায় ডায়াবেটিস এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ইনস্টিটিউট মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডায়াবেটিস এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মো. আব্দুল লতিফ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথির রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ, ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট চুক্ষু বিশেষজ্ঞ ও ডায়াবেটি এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. শহিদুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সফিকুল হক ছুটু।
শোভাযাত্রা ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুজাউর রব চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলিয়া, মো. জবেদ আলী, আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, রাহবার কবির পিয়াল, মো. আবু বকর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য সদস্য, অতিথিবৃন্দ ও ডায়াবেটিস হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

kurigram-world-diabetic-day-photo-2-14-11-16কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
“ডায়াবেটিসের ওপর দৃষ্টি দিন, অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন”- এ শ্লেগানে কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস  দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির আয়োজনে একটি পদযাত্রা শহর প্রদক্ষিন করে সদর হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়। পরে সদর হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা  ও রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
হাসপাতাল মিলনায়তনে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমিতির মহাসচিব মেজর (অব:) আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল লতিফ খান, সিভিল সার্জন কুড়িগ্রাম ডাঃ আমিনুল ইসলাম, সদর হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ অজয় কুমার রায় প্রমূখ।
বক্তরা বলেন, ডায়াবেটিসকে অবহেলা না করে ডাক্তারের নিয়ম মাফিক চলার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে হবে। তানাহলে এই ডায়াবেটিস এর কারনে শরীরে নানাবিধ রোগ বাসা বাধতে পারে। যা এক সময় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এজন্য সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ