ঢাকা : রাজধানীর মিরপুরে মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে আনিস নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডাদেশ ছাড়াও আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করে আদালত।
আজ বুধবার সকালে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরকার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালে শমসের ট্রাইব্যুনালে হাজির ছিলেন। লালু পলাতক রয়েছেন।
স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করতেন আনিস। তার বাড়ি চাঁদপুরের হবিগঞ্জে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি আনিসকে তার পল্লবীর বাসা থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরে পল্লবীর ওয়াপদা বিল্ডিংয়ের পেছন থেকে তার কলাকাটা লাশ উদ্ধার করা হয়। এতে আনিসের ভাই ওমর ফারুক পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।