• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে তারেক রহমানের জন্মবার্ষিকী পালিত

nilphamari-tarique-birth-day-pic-1সিসি নিউজ: নীলফামারীতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেষ্ঠ্য ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে বেলা ১২টা এক মিনিটে ২০ পাউন্ডের একটি কেক কেটে জন্মদিন পালন করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে এসময় তারক রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা ও তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব উর রহমান বক্তব্য রাখেন।
আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রেজা উদ্দৌলার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক এনামুল হক এনাম, আহবায়ক কমিটির নির্বাচিত সদস্য সানাউল হক তনি এবং প্রধান বক্তা হিসেবে আহবায়ক কমিটির অন্যতম সদস্য সুহৃদ হোসেন বক্তব্য রাখেন। এসময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ