সিসি নিউজ: নীলফামারীতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেষ্ঠ্য ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে বেলা ১২টা এক মিনিটে ২০ পাউন্ডের একটি কেক কেটে জন্মদিন পালন করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে এসময় তারক রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা ও তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব উর রহমান বক্তব্য রাখেন।
আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রেজা উদ্দৌলার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক এনামুল হক এনাম, আহবায়ক কমিটির নির্বাচিত সদস্য সানাউল হক তনি এবং প্রধান বক্তা হিসেবে আহবায়ক কমিটির অন্যতম সদস্য সুহৃদ হোসেন বক্তব্য রাখেন। এসময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।