• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পার্বতীপুরে ধর্ষণের শিকার পূজার অপারেশন সম্পন্ন

পূজাসিসি নিউজ: দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণসহ পাশবিক নির্যাতনের শিকার পাঁচ বছরের শিশু পূজা রানীর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। অপারেশন চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

অপারেশনের দায়িত্বে ছিলেন- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজল, ঢামেকের বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক আবুল কালাম, গাইনীর অধ্যাপক ছাহেরা আক্তার ও ইউরোলজি বিভাগের অধ্যাপক শাহদাৎ হোসেন।

অধ্যাপক আশরাফুল হক কাজল জানান, শিশুটির যৌনাঙ্গ ও মূত্রনালি ক্ষত বিক্ষত ছিলো, এগুলো পুনর্গঠন করা হয়েছে। অপারেশনের পরে শিশুটিকে আইসিইউতে রাখা হয়েছে। আজ সারাদিন তাকে আইসিইউতে রাখা হবে। মঙ্গলবার তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) নেয়া হবে।

তবে শিশুটির অঙ্গহানির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জমিরহাট তকেয়াপাড়া গ্রামে শিশুটিকে বর্বরোচিত নির্যাতন করা হয়। নিখোঁজের এতদিন পর ১৯ অক্টোবর ভোর ৬টায় শিশুটিকে বাড়ির পাশের হলুদ ক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৫ অক্টোবর ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। এ ঘটনায় নির্যাতিতা শিশুর বাবা গত ২০ অক্টোবর প্রতিবেশী মাদকসেবি সাইফুল ইসলাম (৪১) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৭) আসামি করে পার্বতীপুর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষক সাইফুল ইসলামকে আটক করে রিমান্ডে নিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ