• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

রিজভীঢাকা: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েনের দাবির কথা জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে স্বাধীনতা ফোরাম এ আলোচনার সভা আয়োজন করে। রিজভী আহমেদ বলেন, নারয়ণগঞ্জ গডফাদারদের এলাকা। সেখানে নির্বাচনের সময় মানুষ স্বস্তিবোধ করে না। তাই মানুষের মনে স্বস্তি ও নিরাপত্তার জন্য নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে।
নির্বাচনের ৭ দিন আগে সেনা মোতায়েনের দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেন, সরকার চায় না সুষ্ঠু নির্বাচন হোক। তার ওপর নারায়ণগঞ্জ হলো গডফাদারদের এলাকা।
তাই সেখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সেনা মোতায়েন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ