• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় আগুন

savar_4ঢাকা: সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, বিকেলে কারখানাটিতে আগুন লাগে। এসময় আগুন মুহূর্তের মধ্যে পুরো টিনসেড কারখানাটিতে ছড়িয়ে পড়ে। কারখানা থেকে তাড়াহুড়ো করে অনেক শ্রমিক বের হয়ে আসতে পারলেও এখনও অনেকে আটকা পড়ে আছে।

এ ঘটনার পর পর এলাকাবাসী এগিয়ে এসে কারখানার ভিতর থেকে ৩০জন নারী শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে জিরোবো বিশমাইল সড়কের যানচলাচল বন্ধ রয়েছে।

ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে আশুলিয়া ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে তিনি দগ্ধদের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ