• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ভারতে বাংলাদেশিদের ভিসা ৫ বছরের হবে’

imaমাদারীপুর: শীঘ্রই বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার মেয়াদ এক বছর থেকে ৫ বছর মেয়াদী করা হবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা।
রোববার দুপুরে মাদারীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের চুক্তি সাক্ষর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় হর্ষবর্ধণ শ্রীংলা বলেন, ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা কাটিয়ে উঠতে সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।
হাই কমিশনার বলেন, বাংলাদেশিদের ইন্ডিয়ার ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। অচিরেই এই সমস্যার সমাধান হবে। ফলে কোন ব্যক্তি শুধু একা নয়, তার গোটা পরিবার নিয়ে সহজেই ভিসা পেয়ে ভারতে যে কোন কাজের জন্য যেতে পারবে।
এ সময় হর্ষ বর্ধণ শ্রিংলা আরো বলেন, শুধু এক বছর মেয়াদি নয়, এখন থেকে ৫ বছর মেয়াদী ভিসা পাওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাবর আলী মীর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামান ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ