• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উলিপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের কম্বল বিতরন

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

কুড়িগ্রাম প্রতিনিধি: শীতের শুরুতেই কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার ৫শ হত-দরিদ্র শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
সোমবার সকালে উলিপুর পৌরসভা চত্ত্বরে লংকা বাংলা ফাউন্ডেশনের সহায়তায় এসব কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লংকাবাংলা ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উলিপুর পৌরসভার মেয়র তারিক আবুল আলা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ  এস.কে আব্দুল্যা আল সাইদ, লংকাবাংলার প্রতিনিধি জাহাঙ্গীর হোসাইন প্রমূখ।
লংকা বাংলা ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুল হাসান বলেন, নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় প্রতি বছর শীতের প্রকোপ একটু বেশি হয়। এজন্য এ এলাকার হত-দরিদ্র মানুষ যাতে শীতে কষ্ট না পায় সে জন্য শীতের শুরুতেই কম্বল বিতরন করা হয়েছে। অসহায় মানুষের জন্য লংকা বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
কম্বল পাওয়া হত-দরিদ্র মানুষেরা জানান, লংকা বাংলার কম্বল পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। এই কম্বল দিয়ে আমরা এবারের শীত নিবারন করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ