
কুড়িগ্রাম প্রতিনিধি: শীতের শুরুতেই কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার ৫শ হত-দরিদ্র শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
সোমবার সকালে উলিপুর পৌরসভা চত্ত্বরে লংকা বাংলা ফাউন্ডেশনের সহায়তায় এসব কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লংকাবাংলা ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উলিপুর পৌরসভার মেয়র তারিক আবুল আলা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্যা আল সাইদ, লংকাবাংলার প্রতিনিধি জাহাঙ্গীর হোসাইন প্রমূখ।
লংকা বাংলা ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুল হাসান বলেন, নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় প্রতি বছর শীতের প্রকোপ একটু বেশি হয়। এজন্য এ এলাকার হত-দরিদ্র মানুষ যাতে শীতে কষ্ট না পায় সে জন্য শীতের শুরুতেই কম্বল বিতরন করা হয়েছে। অসহায় মানুষের জন্য লংকা বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
কম্বল পাওয়া হত-দরিদ্র মানুষেরা জানান, লংকা বাংলার কম্বল পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। এই কম্বল দিয়ে আমরা এবারের শীত নিবারন করতে পারবো।