• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘোড়াঘাটে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

dinajpur-3-juboker-gulibirdho-lash-picবিশেষ প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাটে হরিপাড়া- কলাবাড়ি’র মাঝে মহাসড়কে পুলিশ বক্সের কাছে লাশ ৩টি এলাকাবাসি উদ্ধার করে। লাশ গুলোর মাথায় গুলিবিদ্ধ রয়েছে। তবে শরীরের অন্য কোথাও ক্ষতের চিহ্ন নেই। ৩ যুবকের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যেই হবে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, লাশ ৩টি’র সুরত হাল শেষে থানায় নেয়া হয়েছে। লাশ গুলো নাটোর জেলা সদরের কানাইখালি গ্রামের সোহেল রানা, আব্দুল্লাহ ও সাব্বির বলে প্রাথমিক পরিচয় মিলেছে। তাদের পরিবারের লোকজন লাশ সনাক্তের জন্য রওনা হয়েছেন বলে জানিয়েছেন ওসি মো. ইসরাইল হোসেন।
কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনও জানা যাযনি। তবে তাদের অন্য কোথাও হত্যার পর লাশ এখানে এনে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ