বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাটে হরিপাড়া- কলাবাড়ি’র মাঝে মহাসড়কে পুলিশ বক্সের কাছে লাশ ৩টি এলাকাবাসি উদ্ধার করে। লাশ গুলোর মাথায় গুলিবিদ্ধ রয়েছে। তবে শরীরের অন্য কোথাও ক্ষতের চিহ্ন নেই। ৩ যুবকের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যেই হবে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, লাশ ৩টি’র সুরত হাল শেষে থানায় নেয়া হয়েছে। লাশ গুলো নাটোর জেলা সদরের কানাইখালি গ্রামের সোহেল রানা, আব্দুল্লাহ ও সাব্বির বলে প্রাথমিক পরিচয় মিলেছে। তাদের পরিবারের লোকজন লাশ সনাক্তের জন্য রওনা হয়েছেন বলে জানিয়েছেন ওসি মো. ইসরাইল হোসেন।
কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনও জানা যাযনি। তবে তাদের অন্য কোথাও হত্যার পর লাশ এখানে এনে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।