• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

ড. ইউনূসের বিরুদ্ধে তদন্তে এনবিআর

সিসি নিউজ: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস, তার পরিবার এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সাত দিনের মধ্যে ড. ইউনূস, তার পরিবার এবং গ্রামীণ ব্যাংকের যেকোনো অ্যাকাউন্ট, ঋণ এবং অন্যান্য আর্থিক তথ্য দিতেও বলা হয়েছে।
গত সপ্তাহে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) দেশের সব ব্যাংকে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে নিদের্শ সম্বলিত চিঠি পাঠিয়েছে। এ সংক্রান্ত একটি খবর বৃহস্পতিবার প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
ব্যাংকে সিআইসির পাঠানো নোটিশের ব্যাপারে জানতে ইউনূস সেন্টারের মিডিয়া মুখপাত্র সাব্বির ওসমানির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “ড. ইউনূস এ ব্যাপারে এখনই মন্তব্য করতে পারছেন না।”
ড. ইউনূসের আর্থিক ব্যাপারে এনবিআর এবারই প্রথম আগ্রহ প্রকাশ করেনি। ২০১৫ সালে তার বিরুদ্ধে ১৫ লাখ ডলার কর পরিশোধ না করার অভিযোগে আদালতে মামলা করেছিল এনবিআর। তবে মামলাটি হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ