• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :

ঝিনাইদহে ভারতীয় এয়ারগানসহ তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ১৩ ভারতীয় ইয়ারগানসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার রেলগেট থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো যশোরের চৌগাছা উপজেলার আন্দরিয়া গ্রামের মৃত আশরাফুলের ছেলে ইখতার উদ্দীন, একই গ্রামের আমিনুর রহমানের আসাদ আলী এবং আশাদুলের ছেলে জসিম উদ্দীন।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকে বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জানতে পারি সীমান্ত থেকে একদল অস্ত্র ব্যবসায়ী একটি মাইক্রো বাস গাড়িতে করে ভারতীয় ইয়ারগান নিয়ে অস্ত্র নিয়ে কালীগঞ্জে প্রবেশ করে।
এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ রেলগেটে পৌছে তাদের মাইক্রোবাস আটক করে। এসময় গাড়িতে থাকা ১৩টি ভারতীয় ইয়ারগান উদ্ধার করা হয়। এ গুলো অবৈধভাবে নিয়ে আসার কারনে জড়িত ৩ জনকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ