• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫ লাখ প্রতিষ্ঠানকে ইসিআর দেবে এনবিআর

সিসি ডেস্ক: শতভাগ ভ্যাট আদায় নিশ্চিত করতে ২০২১ সালের মধ্যে পাঁচ লাখ প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) মেশিন সরবরাহ করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যে আগামী বছরে ৫০ হাজার প্রতিষ্ঠানকে দেয়া হবে এ মেশিন। ভর্তুকি মূল্যে ইসিআর মেশিন পাবে এসব প্রতিষ্ঠান।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (ভ্যাট) রেজাউল হাসান এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যারা ভ্যাটের হিসাব রাখতে ভয় পান, সেসব প্রতিষ্ঠান ইসিআর মেশিন ব্যবহার করলে ভ্যাটের হিসাব রাখতে যেমন নিরাপত্তাবোধ করবেন এবং সহজে হিসাবও রাখতে পারবেন। এ উপলব্ধি থেকেই মেশিন সরবরাহের এই উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া নতুন আইন অনুযায়ী অনলাইনে ভ্যাট আদায় কেন্দ্রিয়ভাবে পর্যবেক্ষণ করার যে উদ্যোগ তাও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ২০১৭ সালের মধ্যে ভ্যাট নিবন্ধিত ৫০ হাজার প্রতিষ্ঠানকে ইসিআর মেশিন সরবরাহ করা হবে। ২০২১ সালের মধ্যে মোট পাঁচ লাখ প্রতিষ্ঠানকে এই মেশিন দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) হিসাব মতে, দেশে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৮০ লাখ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাত্র সাড়ে ৮ লাখ প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধিত। রেজাউল হাসান জানান, ভ্যাট নিবন্ধিত সাড়ে ৮ লাখ প্রতিষ্ঠানের মধ্যে থেকে ৫০ হাজার উপযুক্ত প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। যাদেরকে ২০১৭ সালের মধ্যে ইসিআর মেশিন দেয়া হবে। ব্যবসা প্রতিষ্ঠানে ইসিআর মেশিনের ব্যবহার বাড়াতে পারলে ভ্যাট আদায়ও বেড়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইসিআর মেশিন মূলত অপারেটভিত্তিক যন্ত্র। কোনো দোকানে পণ্য কিনলে এ মেশিনের পণ্যের নাম পরিমাণ ও মূল্য তালিকা সংযুক্ত করা হয়। আর এ মেশিন থেকে ওই প্রতিষ্ঠানের টিন নম্বরে ভ্যাটের সঠিক পরিমাণ যুক্ত হয়।

এ ছাড়া ইশিআর মেশিনের বড় সুবিধা হলো এগুলো দিয়ে ক্যাশ, ক্রেডিট বা ডেবিট কার্ডসহ অন্যান্য অনলাইনভিত্তিক আর্থিক লেনদেন করে কেনাবেচা করা যায়। বাংলাদেশে বর্তমানে ১৬ হাজার থেকে ৬৩ হাজার টাকা মূল্যমানের ইসিআর মেশিন পাওয়া যায়। ক্যাসিও টিই-এম ৮০ ইসিআর মেশিনের দাম ১৬ হাজার টাকা। একই ব্র্যান্ডের এসইএস ১০-এর দাম ১৮ হাজার টাকা। এছাড়া স্যাম ৪ এসএসপিএস ক্যাশ রেজিস্টার মেশিনের দাম ৬৩ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ