নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বাবার মোবাইল ফোনে কথা বলতে না দেয়ায় রাগ, ক্ষোভ আর অভিমানে মুন্নী আক্তার নামের এক কিশোরী গলায় দড়ি দিয়ে আত্বহত্যা করেছে। নিহত কিশোরী হলেন, জেলার ডোমার উপজেলার মির্জাগঞ্জ মফিজ পাড়া এলাকার অফিজ উদ্দিনে মেয়ে। সে এ বছর স্থানীয় একটি ব্র্যাক স্কুল হতে পিএসসি পরীক্ষা দিয়েছিলেন। আজ রবিবার দুপুরে পুলিশ বাড়ীর পার্শ¦বর্তী একটি কাঠাল গাছ হতে মুন্নীর ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠায়। জানা যায়, নিহত কিশোরী মুন্নী আক্তার দীর্ঘদিন ধরে প্রতিদিন রাতে তার বাবার ফোন হতে কোথায় যেন কাউকে দীর্ঘ সময় ধরে ফোন করে আসছেন। বিষয়টি তার বাবা বুঝতে পেরে গতকাল শনিবার রাতে মুন্নীকে আর তার ফোনটি দেয় নি। রাতে ফোনে কথা বলতে না পেরে আজ রবিবার সকালে রাগ, ক্ষোভ আর অভিমানে তার বাড়ীর অদুরে একটি কাঠাল গাছে গলায় দড়ি দিয়ে মুন্নী আত্বহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠায়। এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ রাজিউর রহমান আত্বহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।