• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :

শাহজালালে ৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কেজি ওজনের মোট ৪২টি স্বর্ণের বারসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্মকর্তারা। রবিবার রাতে জহিরুল ইসলাম নামের ঐ যাত্রীকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আহসানুল কবির জানান, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় জাহিরুলকে তল্লাশি করে তার অন্তর্বাসের ভেতরে লুকানো ১০ তোলা ওজনের ৪২টি সোনার বার পাওয়া যায়।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন চার কেজি ৮৭০ গ্রাম। এর  আনুমানিক দাম দুই কোটি ৪০ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ