• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোহরাওয়ার্দী উদ্যানে ১০ জানুয়ারি আ. লীগের জনসভা

সিসি ডেস্ক: বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছে অাওয়ামী লীগ। আগামী ১০ জানুয়ারি বেলা আড়াইটায় এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাথে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সমন্বয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, ড. শাম্মী আহমেদ, অধ্যাপক মেরিনা জাহান, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সভাপতি এ,কে,এম রহমত উল্ল্যাহ, সাধারণ সম্পাদক সাদেক খান, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহান সাথী, তাঁতী লীগের যুগ্ম-আহ্বায়ক সাধনা দাস গুপ্ত, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট খোন্দকার আব্দুল মান্নান ও ছাত্রলীগের সহ-সভাপতি মো. নূরুল করিম জুয়েল।

সভায় ওবায়দুল কাদের এমপি বলেন, বিজয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় র‌্যালিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। শেখ হাসিনার সুযোগ্য ও সাহসী নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে বর্তমান সরকার তথা আওয়ামী লীগের পক্ষে সারা বাংলাদেশে এক নব জাগরণের সৃষ্টি হয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় একটি বিশাল জনসভার আয়োজন করবে।

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আগামী ১০ জানুয়ারির জনসভা সফল করতে জনগণের স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগসহ ঢাকার পার্শবর্তী এলাকার দলীয় সংসদ সদস্য এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ