• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

নীলফামারীতে ১২৫টি স্কুল ও মাদ্রাসাকে সম্মাননা প্রদান

নীলফামারী প্রতিনিধিঃ বাল্যবিয়ে ও ঝড়েপড়া রোধে অবদান রাখায় নীলফামারী সদর ও জলঢাকা উপজেলার নির্বাচিত ১২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আজ বুধবার জেলার সদর উপজেলা পরিষদ চত্বরে ল্যাম্ব-প্লান পার্টনারশীপ প্রকল্পের আই এম পাওয়ার প্রজেক্টের উদ্যোগে শিক্ষা প্রতিষ্টান প্রধানদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। বে-সরকারী উন্নয়ন সংস্থা ল্যাম্বের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিবের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফকরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলি, ল্যাম্বের আইএম পাওয়ার প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বোরহান মৃধা, প্লান ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার নজরুল ইসলাম, ল্যাম্বের টেকনিক্যাল অফিসার এনামুল হক প্রমূখ। প্লান ইন্টারন্যাশনালের সহযোগীতায় অনুষ্টিত অনুষ্টানে ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ