সিসি নিউজ: বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে শুক্রবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাঁওতাল সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এদিন বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।