• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

সৈয়দপুরে ৬ মাদকসেবী ও জুয়াড়ীর কারাদন্ড

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ছয় মাদকসেবী ও জুয়াড়িকে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার জেলার সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, সৈয়দপুর উপজেলা শহরের বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার মৃত হেছাব উদ্দিনের ছেলে সাদেক আলী (৫২), পুরাতন বাবুপাড়ার নবিজলের ছেলে ইমরান নাজির (৪০), একই এলাকার মৃত শহীদ হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৫), অফিসার্স কলোনীর মৃত ফজলুর ছেলে রফিকুল (৩২), কাজীরহাটের মৃত জহুরের ছেলে ইজহার (৩৬) ও নতুন মুন্সিপাড়ার রফিকুলের ছেলে সাইফুল ইসলাম (২৮)। অপরদিকে, একই আদালত গণউপদ্রবের অভিযোগে আটক ফুফু সবলু বেগম (৪৫) ও ভাতিজা ফরমান শাহকে (১৬) প্রত্যেকের দুই হাজার করে টাকা জরিমানা করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ