• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওয়ার্কার্স পার্টি বঙ্গভবনে যাচ্ছে আজ

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে আজ মঙ্গলবার ওয়ার্কার্স পার্টি অংশ নেবে। বঙ্গভবনে অনুষ্ঠেয় এ সংলাপে দলটির ১১ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। সোমবার দলটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংলাপে ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে দেবেন দলের সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা, ইকবাল কবির জাহিদ, কামরুল আহসান ও মুস্তফা লুত্ফুল্লাহ।
বর্তমান ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে। ২০১৯ সালে নতুন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এর গঠন প্রক্রিয়া শুরুর আগে রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন। প্রথম ধাপে তিনি বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান। ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে সংলাপের মাধ্যমে আলোচনা শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ