ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসকদের তত্তাবধানে রয়েছেন।
জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে তার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া দেয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা।