• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভারতের রেলওয়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে স্থায়ী কমিটির সিদ্ধান্ত

সিসি নিউজ: বাংলাদেশে রেলওয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুবিধার্থে ভারতের রেলওয়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার দশম জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক এই সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ রেলওয়ের দৃশ্যমান উন্নয়ণ কার্যক্রমগুলো বিভিন্ন মিডিয়াতে প্রচারের জন্য পদক্ষেপ নিতেও কমিটি সুপারিশ করে।

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সদস্য হিসেবে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী এবং মোহাম্মদ নোমান অংশ নেন।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ