বগুড়া: বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত ও অপর বন্ধু গুরুতর আহত হয়েছেন। শহরতলীর ঠেঙ্গামারা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আসলাম আলী জানান, রাকিব, সুরুজ ও তানজিল তিন বন্ধু। এরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেন।
নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াবাজার গ্রামের দসিজরের ছেলে রাকিব (২২) ও একই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে সুরুজ (২৫)। আহত তানজিল (২৪) একই এলাকার জাহিদুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার মোটরসাইকেল সার্ভিসিং করার জন্য বগুড়ায় আসেন। সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে শহতলীর ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজের কাছে একটি যানবাহনকে অতিক্রম করতে গিয়ে উত্তরবঙ্গ মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিব ও সুরুজ মারা যান।