কুড়িগ্রাম: কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের করিমের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে শাহীন(৩৫) কে ২৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক শহরের মধুর মোড় এলাকা থেকে সামিউল আলম ও সজিব নামে দুইজনকে আটক করে।পুলিশ তাদের নিকট ১ গ্রাম হেরোইন উদ্ধার করে।
আটককৃত শাহীন ও সজিবের বাড়ী কুড়িগ্রামে এবং সামিউললের বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলায়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে।