সিসি নিউজ: নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হলো নতুন বছরের। নানা আশঙ্কা সত্ত্বেও আতসবাজি পুড়িয়ে আর ফানুস উড়িয়ে নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ ২০১৬ কে বিদায় দিয়ে ২০১৭ সালকে স্বাগত জানালো। মেতে উঠেছে নতুন বছরের আগমনী উল্লাসে। ঐক্যের বন্ধনে এগিয়ে যাওয়ার প্রত্যায় নিয়ে নববর্ষকে স্বাগত জানাচ্ছে সারাদেশ।
এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে এরই মধ্যে বিভিন্ন খুদেবার্তা ও সামাজিক মাধ্যম ব্যবহার করে শুভেচ্ছা বিনিময় শুরু হয়েছে।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।