• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

কিশোরগঞ্জে চাকুরী দেয়ার প্রলোভনে নারীকে ধর্ষণ ॥ আটক ১

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ভেড়ভেড়ী গ্রামের স্বামী পরিত্যক্তা এক মহিলাকে গত ৩০ ডিসেম্বর অপহরণ করে ধর্র্ষণ করার অপরাধে নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর ফরুয়াপাড়া গ্রামের কবিরুল ইসলামের ছেলে দাদন ব্যবসায়ী রবিউল ইসলাম কে পুলিশ গত ৩১ ডিসেম্বর গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। ধর্ষনের আলামত পরীক্ষার জন্য মহিলাটিকে নীলফামারী আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় একটি ধর্ষণ ও অপহরণের মামলা হয়েছে।
মামলার এজাহার ও সরেজমিনে জানা গেছে,পুটিমারী ভেড়ভেড়ী গ্রামের একরামুল হকের স্বামী পরিত্যাক্তা মেয়ে কুসুম বেগম কে গত ৩০ ডিসেম্বর নিজ বাড়ী থেকে অপহরণ করে দাদন ব্যবসায়ী রবিউল ইসলাম। ওই দিন রাত ১১টার দিকে কিশোরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে মহিলাকে নিয়ে এসে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় মহিলাটির চিৎকারে এলাকাবাসী এসে ধর্ষককে হাতে নাতে ধরে ফেলে পুলিশে দেয়। কুসুম বেগম জানায় রবিউল আমাকে চাকরি দেয়ার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে আসে। সারাদিন ঘুরে নিয়ে এসে রাত সাড়ে ১০ টার দিকে কিশোরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে সে আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ ঘটনার বিষয় স্বীকার করে বলেন ধর্ষককে গ্রেফতার করে নীলফামারী জেল কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জে নাশকতার আশংকায় গ্রেফতার ২
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের জামায়াতে ইসলামীর দু,জন ওর্য়াড সভাপতিকে শনিবার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কৃতরা হলো মেলাবর ওর্য়াডের সভাপতি জামিউর রহমান (৪৫) ও উওর বড়ভিটা ওর্য়াডের সভাপতি আনিছুর রহমান(৬০)।
উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুর রশিদ গ্রেফতারকৃতরা জামায়াতের ওর্য়াড় সভাপতি বলে নিশ্চিত করেন।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানায়,নাশকতার আশংকায় তাদের গ্রেফতার করা হয়েছে।

কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী আটক
নীলফামারী কিশোরগঞ্জ থানা পুলিশ  শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হিরোইন সহ রাশেদুজ্জামান রাশেদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা হয়েছে মামলা নম্বর ১৬।
সূত্র জানায়,উপজেলার উওর বড়ভিটা গ্রামের মাহফুজার রহমানের ছেলে কুখ্যাত হিরোইন ব্যবসায়ী রাশেদুজ্জামান একই গ্রামের হিরোইনখোর বুলবুল ইসলামের বাড়িতে হিরোইন বিক্রি করছিল।এসময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুলবুলের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হিরোইন সহ রাশেদুজ্জামানকে গ্রেফতার করে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ  বজলুর রশিদ জানায়,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ