• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিঠাপুকুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

রংপুর: রংপুরের মিঠাপুকুরে কথিত বন্দুকযুদ্ধে পুলিশ হত্যাসহ একাধিক ডাকাতি মামলার আসামি রাহাত(৩২) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই  পুলিশ সদস্য।
রোববার রাতে ভেলুয়ার ব্রীজ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, মিঠাপুকুরে এএসআই আব্দুর রহিম হত্যা মামলাসহ ১০ টি ডাকাতি মামলার আসামি বালুয়ামাসিমপুর ইউনিয়নের বুজুরুক সন্তোষপুর গ্রামের মৃত শহিদুল্লাহর পুত্র রাহাত(৩২) রোববার দুপুরে গ্রেফতার করা হয়।
রাতে রাহাতকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে বের হলে ভেলুয়ার ব্রীজ এলাকায় যাওয়া মাত্রই তার সঙ্গীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় ক্রসফায়ারে রাহাত মারা যায়। এসময় এসআই স্বপনসহ একজন কনেস্টবল আহত হয়। রাহাতের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ