• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাষ্ট্রপতি-আওয়ামী লীগ সংলাপ ১১ জানুয়ারি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য চতুর্থ ধাপে ছয়টি রাজনৈতিক দল বঙ্গভবনের আমন্ত্রণ পেয়েছে। দলগুলোর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগও রয়েছে।
সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ছয়টি দলকে তাদের কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে ১১ জানুয়ারি বিকাল ৪টায় আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।”
রাষ্ট্রপতি বাকি পাঁচটি দলের মধ্যে ৮ জানুয়ারি গণতন্ত্রী পার্টি ও গণফোরাম এবং ৯ জানুয়ারি বাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি ও ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা করবেন।
ইসি গঠন নিয়ে গত ১৮ ডিসেম্বর সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এই সংলাপ শুরু হয়।
এ নিয়ে নিবন্ধিত ২২টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকলেন রাষ্ট্রপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ