• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চারটি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন

সিসি নিউজ: মাদারীপুর, ফরিদপুর, নোয়াখালী ও কিশোরগঞ্জে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পরিচালনা পরিষদ।

প্রধানমন্ত্রী ও বেজার পরিচালনা পরিষদের চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার এ চারটি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে অর্থনৈতিক অঞ্চলগুলো প্রতিষ্ঠায় আন্তরিকতার সাথে কাজ করতে কর্মকর্তাদের আহবান জানান।

তিনি বলেন, উন্নয়নের জন্য বেসরকারি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। কিন্তু সুযোগ-সুবিধা নিয়ে বেসরকারি বিনিয়োগকারীরা কৃষি জমিতে যথেচ্ছা শিল্প স্থাপন করছে।

তিনি বলেন, অপরিকল্পিত শিল্পায়ন থেকে কৃষি জমি রক্ষা করতে শিল্প স্থাপনা একটি নির্ধারিত অঞ্চলে স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এ ছাড়া অপরিকল্পিত শিল্প-প্রতিষ্ঠান পরিবেশেরও ক্ষতি করছে। এ জন্য এখন থেকে বিনিয়োগকারীদের নির্ধারিত অঞ্চলেই স্থাপন করতে হবে। এসব অঞ্চলে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারর হোসেন, রেলমন্ত্রী মুজিবুল হক, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও বেসরকারি শিল্পের মালিকসহ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বেজার কর্মকাণ্ড ও পরিকল্পনা উপস্থাপন করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, বৈঠকে বিভিন্ন সংস্থার মাধ্যমে দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সেবার ব্যবস্থা করতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল গঠনের (অর্থনৈতিক অঞ্চলের কল্যাণ তহবিল গঠনের ও পরিচালনা) খসড়া নীতি, শুল্ক ব্যবস্থা ও বর্তমান বৈশ্বিক বিনিয়োগ প্রেক্ষাপট বিবেচনায় বিনিয়োগকারীদের যথাযথ মূল্যে জমি প্রদানের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, সরকার পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে কৃষি জমি রক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে দেশে ৭৫ হাজার একর জমিতে একশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ