• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুস্থ রোগীদের ছাত্রলীগের ২১০ ব্যাগ রক্ত

ঢাকা: ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে সংগঠনটি। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেন। এই কর্মসূচিতে মোট ২১০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়; যা ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালের গরিব, অসহায় ও দুস্থ রোগীদের জন্য প্রদান করা হয়।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
প্রথমে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন রক্ত দিয়ে এ কর্মসূচি শুরু করেন। পর্যায়ক্রম কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেন।
কর্মসূচির উদ্বোধন করে জাহিদ মালেক বলেন, আর্তমানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছে ছাত্রলীগ। দেশের যেকোনো পরিস্থিতিতে এ সংগঠনের নেতা-কর্মীরা গরিব ও অসহায় রোগীদের জন্য নিজের শরীরের রক্ত দান করে আসছে। ছাত্রলীগের এ মহতী উদ্যোগে দেশ ও জাতি উপকৃত হচ্ছে।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান বলেন, দেশের যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আর্তমানবতার সেবায় নিজের শরীরের রক্ত দান করে আসছেন। বছরে দুই থেকে তিনবার আমরা এ ধরনের কর্মসূচি পালন করে থাকি।
সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, “গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৯তম বছরেই শুধু নয়, সব সময় এ ধরনের কর্মসূচি আমরা পালন করে থাকি। ছাত্রলীগের এ ধারা অব্যাহত থাকবে।”
রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন। ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালনে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ