• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন |
শিরোনাম :

ডিমলায় তরুনের মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় নিমাই কুমার সেন (২০) নামের এক তরুনের মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। নিহত নিমাই জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের কালিদাস চন্দ্র সেনের ছেলে। আজ শনিবার সকালে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্বার করে পুলিশ। জানা যায়, নিমাই মাদকাসক্ত হয়ে পড়েছিল। এ ফলে ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক লোকসানে তার ব্যবসা বন্ধ হয়ে যায়। আথিক দৈন্যতার পড়ে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এরই জেরে গতকাল শুক্রবার রাতে নিমাই নিজবাড়িতেই কীটনাশক পান করলে স্থানীয়রা তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সে মারা যায়। এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ