• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে বাংলাদেশ কৃষক সমিতির স্মারকলিপি

দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলার উদ্যোগে বিভিন্ন এলাকায় কৃষকের নিকট পাইকারী ক্রেতারা ওজনে অতিরিক্ত ধান জোরপূর্বক আদায়ের প্রতিবাদে এবং ফসলে লাভজনক দামসহ অন্যান্য দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
বুধবার (১১ জানুয়ারী) সকালে স্মারকলিপি প্রদান এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল, সাধারণ সম্পাদক দয়ারাম রায়, কৃষক নেতা আবুল কালাম আজাদ, ইকবাল হাসান সিদ্দিকী, মোকারম হোসেন, আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপিতে ইউনিয়ন পর্যায়ে ধানসহ অন্যান্য কৃষি পণ্য সরকারী উদ্যোগে খোদ কৃষকের কাছ থেকে ক্রয় করা, বিদ্যুৎ, সার, ডিজেল, কীটনাশকসহ সকল কৃষি উপকরণের দাম কমানো, পল্লী বিদ্যুত ও ভূমি অফিসের দুর্নীতি, অনিয়ম ও হয়রানী বন্ধ করা, হাট-বাজারে ইজারাদারদের দৌরাত্ম ও অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা, সরকারী বিধি অনুযায়ী খাজনার রেট সাইনবোর্ডে হাটবাজারগুলোতে টাঙ্গানো, আলূ চাষীদের রক্ষার জন্য আলু সংরক্ষনের জন্য সরকারী উদ্যোগে পর্যাপ্ত কোলেস্টরেজ নির্মান করা, বিএডিসেকে সচল ও শক্তিশালী করা ও শস্য বীমা চালু করার দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ