• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি উন্নয়ন চোখে দেখে না: কাদের

সুনামগঞ্জ: বিএনপি উন্নয়ন চোখে দেখে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “উন্নয়নের বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। এসব বিএনপির চোখে পড়ে না।”
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কের (আবদুস সামাদ আজাদ সড়ক) রানীগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর ওপর ১২৬ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন। এসময়  এসব কথা বলেন তিনি

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “আন্দোলনে-নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা বলেছিল যে পদ্মা সেতু করতে পারব না। এখন ৪০ ভাগ কাজ হয়ে গেছে। এখন হয়তো বিএনপি বলবে এই সেতুর সিমেন্ট-রড ভালো না, এই সেতু ভেঙে পড়তে পারে।”
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন সেটি আওয়ামী লীগ মেনে নেবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।
তিনি বলেন, “নেতায় ভরে গেছে দেশ। মঞ্চে নেতাদের ভিড়ে দাঁড়ানো যায় না, কথা বলা যায় না। আমরা নেতা তৈরির কারখানা নয়, কর্মী তৈরির কারখানা চাই। সুশৃঙ্খল কর্মী বাহিনীই আওয়ামী লীগের সম্পদ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ