• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাহফিলে পদদলিত হয়ে নিহত ২

সিলেট: সিলেটের জকিগঞ্জে ফুলতলীর পীরের ইসালে সাওয়াব মাহফিলে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে মাহফিল শেষে শিরনি সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, দুইজনের মৃত্যুর খবর শুনেছি। তবে তিনি নিহতদের নাম জানাতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ফুলতলীর পীরের ইসালে সাওয়াব মাহফিলে শিরনি সংগ্রহের সময় পদপিষ্ট হয়ে ২০ জন গুরুতর আহত হন। আহতদের সিলেটে নেয়ার পথে দুজন মারা যান। তবে তাদের পরিচয় জানা যায়নি।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, আহতদের উদ্ধার করে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে মাহফিলে আগত লাখো মানুষের যানবাহনে রাস্তা প্রায় বন্ধ থাকায় আহতদের বহনকারী গাড়িটি সিলেটে পৌঁছাতে পারেনি।

উল্লেখ্য, আল্লামা ফুলতলী (র.) এর ৯ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ইসালে সওয়াব মাহফিল শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ