• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বখাটের ছুরিকাঘাতে কলেজছাত্রী আহত

সিলেট: সিলেটের জকিগঞ্জে ঝুমা বেগম (১৭) নামে এক কলেজছাত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছে বাহারউদ্দিন (২২) নামে এক বখাটে। রবিবার বিকেলে উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

আহত ঝুমা বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং রসুলপুর গ্রামের মুসলিম আলীর মেয়ে। ঝুমা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাহারউদ্দিন একটি ছুরি নিয়ে ঝুমার ওপর হামলা চালায়। এ সময় সে ঝুমার দুই হাত ও পেটের একাংশে আঘাত করে। ঝুমাকে রক্ষা করতে তার মা মাহমুদা বেগম এগিয়ে গেলে বাহার তাকে মারধর করে চলে যায়।

স্থানীয়রা ঝুমাকে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত আটটার দিকে তাকে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাসুক হোসেন বলেন, ওই ছাত্রীর দুই হাত ও পেটে কোপানো হয়েছে।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। হামলাকারীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ করা হয়নি বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ