পাবনা: জেলার সাঁথিয়া উপজেলা হলুদগড় এলাকার ব্রিজের কাছে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
এসময় র্যাবের দুই সদস্য আহত হন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার বিনা রানী দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।