• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই বিভাগে বিভক্ত

সিসি নিউজ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ‘জননিরাপত্তা’ ও ‘সুরক্ষা সেবা’ নামে দুটি বিভাগে বিভক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ করার এ তথ্য জানানো হয়।
প্রশাসনিক কাজে গতি আনতে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই বিভাগ (ডিভিশন) করার সিদ্ধান্ত নেয় সরকার। জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ নামে এ দুই বিভাগে ২ জন সচিবকে দায়িত্ব দেয়া হবে।
গত বছরের ১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের উচ্চ পর্যায়ের এ সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালকে একটি চিঠি পাঠায়।
জন নিরাপত্তা বিভাগে থাকছে- পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড, আইসিটি, তদন্ত সংস্থা, ন্যাশনাল টেলিমনিটরিং সেল।
অপরদিকে অভ্যন্তরীণ সুরক্ষা সেবা বিভাগে থাকছে- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাসপোর্ট, কারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ