• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

ভুমি দস্যূদের হাত থেকে রক্ষার দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: ভূমি দস্যূদের হাত থেকে রক্ষা পাওয়ার দাবীতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানবন্ধন করেছে পাঁচ শতাধিক কৃষক।
বৃহস্পতিার দুপুরে ফুলবাড়ী উপজেলার পরিষদের সামনের সড়কে এ মানব বন্ধন কর্মসূচি পালন  করে কৃষক কৃষানীরা।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সাবেক অধক্ষ্য আমিনুল রহমান, বীর মুক্তিযোদ্ধা তালেব আলী, ক্ষতিগ্রস্থদের মধ্যে উমর আলী, এন্তাজ আলী প্রমূখ ।
বক্তারা বলেন, ভূমি দস্যুরা উপজেলার পশ্চিম ধনিরাম গ্রামের প্রকৃত জমির মালিকদেরকে না জানিয়ে সৌর বিদ্যুৎ পাওয়ার প্লান বসানোর চেষ্টা চালাচ্ছে। সেখানে দেড়শ একর জমির নকসা তৈরি করেছে ভূমি দস্যূরা। এতে করে কৃষকদের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবী করেন বক্তারা। পরে উপজেলা নিবার্হী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ