• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

নবাবগঞ্জে জয় বাংলা ক্লাব আগুনে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে হরিপুর (বুড়িমন্ডব) গ্রামে যুব সম্প্রদায় কর্তৃক স্থাপিত স্বাধীন জয় বাংলা নামক একটি ক্লাবে অগ্নি সংযোগ করে ক্লাবে রক্ষিত আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ভস্মীভূত করেছে। ওই ক্লাবের সাধারণ সম্পাদক ওই গ্রামের জহির উদ্দিনের পুত্র আব্দুর রহিম জানান, প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি এলাকার যুব সম্প্রদায়দের নিয়ে মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। এ বিষয়ে থানায় যোগাযোগ করা হলে ওসি (তদন্ত) আব্দুল হাকিম আজাদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এদিকে অভিযুক্তর আত্মীয়রা জানান, হরিপুর (আদর্শগ্রাম) গ্রামের আজমত আলীর পুত্র গোলজার হোসেন (৪২) কে থানা হেফাজতে আটক রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ