• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

দিনাজপুরে নৈশ্যকোচ উল্টে এক যাত্রী নিহত: আহত ৩০

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ঢাকাগামী নৈশ্যকোচ কর্নফুলী এক্সেপেস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক যাত্রী নিহত এবং কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বীরগঞ্জ পৌরসভা ভবনের সামনে এ ঘটনাটি ঘটেছে। ঠাকুরগাঁয়ের  বালিয়াডাঙ্গী উপজেলা সদর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো নৈশ্যকোচ কর্নফুলী। কোচটি  (ঢাকা মেট্রো-ব ১৪-৯২৭২) বীরগঞ্জ পৌরসভা ভবনের সামনে নিয়ন্ত্রন হারিয় মহাসড়কের পাশে উল্টে যায়। এতে কোচের চাপায় বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ দিঘল পুখুরী গ্রামের সিরাজুল ইসলাম (৫০) নামে একজন যাত্রী নিহত হয়।  আহত হয় অন্তত ৩০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, নির্বাহী অফিসার মোঃ আলম হোসেন পরিদর্শন করেন। বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আখন্দ ঘটনাস্থল পরিদর্শন করে উত্তেজিত জনতাকে শান্ত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ