• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন |

লিটন হত্যা : র‌্যাব ছায়া তদন্ত করছে

রংপুর: র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, এমপি লিটন হত্যাকাণ্ডে পুলিশের পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত করছে। প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত র‌্যাবের এ ছায়া কার্যক্রম অব্যাহত থাকবে।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় র‌্যাব-১৩ এর উদ্যোগে রংপুর পানি উন্নয়ন বোর্ড মাঠে রংপুরের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, বাংলাদেশে জঙ্গির সংখ্যা ১ হাজারের অনেক কম। এর মধ্যে অধিকাংশ গ্রেফতার হয়েছে এবং কিছু জঙ্গি পুলিশ ও র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে।

তিনি আরো বলেন, বারবার উত্তরাঞ্চল থেকে কেন জঙ্গিবাদের উত্থান সেটা বের করার জন্য র‌্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে উত্তরাঞ্চলের ১৪ জেলায় জরিপ করা হবে। র‌্যাবের কোনো সদস্য অন্যায়ের সাথে জড়িত থাকলে র‌্যাব কোনো প্রকারেই আশ্রয় প্রশ্রয় দিবে না। যে কোনো মূল্যেই র‌্যাবকে সুশৃংখল রাখা হবে।

এসময় পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মঞ্জুরুল কবির, বশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ