• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আরো সংলাপ চায় বিএনপি : মওদুদ

ঢাকা: বর্তমান আলোচনার ধারাবাহিকতায় সহায়ক সরকার গঠনের জন্যও সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় এ আব্বান জানান তিনি।

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগ সফল হবে আশা প্রকাশ করে মওদুদ আহমেদ বলেন, আমরা প্রত্যাশা করছি, এরপর রাষ্ট্রপতি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সহায়ক সরকার গঠনের জন্য সংলাপে উদ্যোগ নিবেন। এই সংলাপ ব্যর্থ হয়ে আমাদের সামনে আন্দোলন ছাড়া অন্য কোন বিকল্প পথ থাকবে না। ওই আন্দোলনেই সমাধান আনতে হবে।

‘যাদের কোন রাজনৈতিক স্বার্থ থাকবে না’- সহায়ক সরকার এমনই হতে হবে। এধরেনর সরকারি চায় বিএনপি- বলে জানান তিনি।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, রাষ্ট্রপতি উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তার এই উদ্যোগ ফলপ্রসূ হবে বলে- ‘আমাদের প্রত্যাশা’। উনি এমন নির্বাচন কমিশন গঠন করবে যাদের উপর জনগণে আস্থা এবং বিএনপি মনে করবে, এদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে।

তিনি বলেন, বর্তমান দেশে গণতন্ত্র আছে। কিন্তু এটা দলীয় গণতন্ত্র। আইন শাসন ও বিচারবিভাগের উপর মানুষের আস্থা নেই। কারণ দলীয় আইনের শাসন চলছে। এছাড়া বাংলাদেশে কোন রাজনীতি নেই, একদলীয় রাজনীতি চলছে বলেও মন্তব্য করেন মওদুদ আহমদ।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, শহীদ জিয়ার রাজনীতি থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। তবে শহীদ জিয়ার ব্যক্তি জীবনের অভ্যাস ও নীতিগুলো অনুসরণ করলে আমরা রাজনীতিতে অনেক দূরে যেতে পারবো।

আয়োজক সংগঠনে সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ বক্তব্যে রাখেন।আস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ