রংপুর প্রতিনিধি: রংপুরের শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি ও ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি। শনিবার সকালে আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে রংপুরের হত দরিদ্র ও দুঃস্থ শীতার্তদের মাঝে ৩শ’ কম্বল বিতরণ করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট আবুল কাশেম ও চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও ডাইরেক্টরবৃন্দ। রংপুর চেম্বার ও ঢাকা মেট্রোপলিটন চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুরের অসহায় শীতার্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব কম্বল প্রদান করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ, সহ-সভাপতি মোজাম্মেল হক ডাম্বেল এবং ডাইরেক্টর পার্থ বোস, অজয় প্রসাদ বাবন, আকবর আলী, রংপুর চেম্বারের সচিব মোজাহারুল ইসলাম ও উপ-সচিব মোশাররফ হোসেন প্রমুখ।