• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় স্মৃতিরানী দুলালী নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। আজ রবিবার দুপুরে জেলার ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ গ্রামের নিজ বাড়ি হতে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্মৃতিরানী দুলালী ওই গ্রামের দিজেন্দ্র নাথের ৫ ছেলে ৩ মেয়ের মধ্যে সবার ছোট। এলাকাবাসী জানায়, মেয়েটি এবার জেলার জলঢাকা রাবেয়া মহিলা কলেজ হতে ডিগ্রী পাশ করে। সে মাষ্টার্স পড়ার জন্য রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে। এ অবস্থায় তার বাবা আগামী ৫ ফেব্রুয়ারী তার বিয়ে ঠিক করেন। এ নিয়ে মেয়েটির সঙ্গে পারিবারিক কলহ সৃস্টি হয়। ওই কলহের জেরে স্মৃতিরানী দুলালী শনিবার রাতের কোন এক সময় নিজ শোয়ার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায়  থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ