• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

কোনিও হত্যা মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ

রংপুর: জাপানি নাগরিক হোসিও কোনি হত্যা মামলায় দ্বিতীয় দিনে মহিলাসহ ৫ স্থানীয় ব্যক্তির সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সোমবার রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার তাদের সাক্ষ্যগ্রহণ করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক জানান, সকালে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মামলার চার্জশিটভুক্ত গ্রেফতারকৃত আসামি উগ্রবাদি জঙ্গি মাসুদ রানা, এছাহাক আলী, সাখাওয়াত হোসেন, লিটন ও আবু সাঈদকে আদালতে আনা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়। তারা হলেন- স্থানীয় ব্যক্তি স্বাধীন মিয়া, শহিদার রহমান, মোস্তফা হোসেন, আনোয়ারা বেগম ও আমিনুল ইসলাম। আগামীকাল ও পরশুও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে ১৮ জানুয়ারি সাক্ষ্য দেন মামলার বাদী কাউনিয়া থানার তৎকালিন ওসি রেজাউল করিম এবং সরাই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে জাপানি নাগরিক হোসিও কোনিকে গুলি করে খুন করে উগ্রবাদি জঙ্গিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ