• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |

হানিফ নৈশকোচে কলেজ ছাত্রী যৌন হয়রানির শিকার!

মোহাম্মদ সাইফ, ঢাকা: হানিফ এন্টারপ্রাইজের নৈশ কোচে ঠাকুরগাঁও থেকে ঢাকা আসার পথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ওই বাসের চালক রইছউদ্দিন ও সুপারভাইজার মাসুদ মানুষিক ও শারীরিক ভাবে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে। কোচ নম্বর :ঢাকা মেট্রো- ৫৬০৯। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।

রোববার ওই ছাত্রীর মা ঠাকুরগাঁওয়ের নরেশ চৌহান সড়কে হানিফ এন্টারপ্রাইজের বাস কাউন্টারে গিয়ে হয়রানির অভিযোগ করেন।

ওই ছাত্রীর মায়ের অভিযোগ, শনিবার রাত সাড়ে আটটায় তাঁর মেয়ে ঢাকা যাওয়ার জন্য হানিফ এন্টারপ্রাইজের ঠাকুরগাঁও কাউন্টার থেকে বাসে ওঠেন। মেয়েটির পাশের আসন খালি থাকায় পথে সুপারভাইজার ওই আসনে এসে বসে অশালীন আচরণ শুরু করেন। একপর্যায়ে ওই ছাত্রীর মোবাইল নম্বর চান সুপারভাইজার। পথে যাত্রা বিরতির সময়ও সুপারভাইজার ছাত্রীর পিছু নেন।
রোববার সকালে বাসটি ঢাকার গাবতলী বালুরহাট হানিফ বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর যাত্রী কমে গেলে বাসের চালক ও সুপারভাইজার ওই ছাত্রীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করেন। মেয়েটি কৌশলে ঘটনাটি মোবাইলে তাঁর স্বজনদের জানান। পরে স্বজনেরা এসে মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান।
রোববার বেলা ১১টার দিকে ওই ছাত্রীর মা ঠাকুরগাঁওয়ে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে গিয়ে ব্যবস্থাপক নারায়ণ দাসের কাছে অভিযোগ করেন। পরে খবর পেয়ে ঠাকুরগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম অভিযোগকারীর সঙ্গে কথা বলেন।তবে এই বেপারে মুঠো ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
এই বিষয়ে ঠাকুরগাঁও হানিফ এন্টারপ্রাইজের ব্যববস্থাপক নারায়ণ দাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সিসি নিউজকে বলেন,” বাসের সুপারভাইজার ও চালকের বিরুদ্ধে এক নারী যাত্রীকে হয়রানি করার অভিযোগ পেয়েছি। বিষয়টি মোবাইলে হানিফ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালককে জানিয়েছি।তিনি আরো বলেন,অভিযোগকারি যাত্রীর বাড়ি উত্তরা নিকুঞ্জে। গাড়িটি টঙ্গি দিয়ে যাওয়ার কথা থাকলেও বিশ্ব ইস্তেমার কারনে রাস্তা বন্ধ থাকায় গাড়িটি বেড়িবাঁধ হয়ে গাবতলি পৌছায়।”
এই ব্যাপারে ঢাকায় হানিফ এন্টারপ্রাইজের জি.এম মো:মোসাররফ হোসেনের সাথে কথা বললে তিনি জানান,”তিনি এই বিষয়ে অবগত,তিনি খবরটি জানতে পেরে তাৎখনিক ভাবে বাসের চালক রইছউদ্দিন ও সুপারভাইজার মাসুদকে ঠাকুরগাঁও পাঠিয়ে দেন এবং ঠাকুরগাঁও পুলিশ প্রশাসনের হাতে তুলে দেন।তিনি আরো বলেন, এর কোনো মাফ নেই। এইরকম অসভ্যতা বরবরতা কখনই মেনে নেয়া হবে নাএখন সরকারি লোক যা ব্যবস্থা নিবেন তাই হবে। গাড়ির স্টাফদের সহনশীল হওয়া প্রসঙ্গে তিনি বলেন,আমরা গাড়ীর স্টাফদের নিয়ে আরো বেশি বেশি ওয়ার্কশপ করব। তাদের ভাল করে বুঝাব যাত্রীরা তাদের মা বোনের মতন।তারা যেন তাদের সাথে ভাল ব্যবহার করে।”
ঠাকুরগাঁও থানার ওসি মুখ খুলতে রাজি না হলেও থানার এএসআই সাইফুল ইসলাম জানান, ‘ওই ছাত্রীর মায়ের কাছ থেকে ঘটনাটি শুনলাম। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ